About Us

Passport Seba একটি ব্যক্তিগত ব্লগ ওয়েবসাইট, যেখানে ই পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়। পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত সমস্যার সমাধান, নিউজ এবং আপডেট প্রকাশ করাই এই ব্লগের মূল উদ্দেশ্য।

পাসপোর্ট আবেদন করার সময় পাসপোর্ট করতে কী কী কাগজপত্র লাগবে, কত টাকা লাগবে এবং কীভাবে পাসপোর্ট আবেদন করতে হবে তা অনেকেই জানেন না। পাসপোর্ট আবেদন করার পর তা অনুমোদন হয়েছে কিনা জানার জন্য পাসপোর্ট স্ট্যাটাস চেক করার নিয়মও অনেকে জানেন না।

এছাড়া, পাসপোর্ট সংশোধন আবেদন করার নিয়ম, পাসপোর্ট রিনিউ করার নিয়ম এবং পাসপোর্ট সংশোধন আবেদন বাতিল করার নিয়ম জানা জরুরি। পাশাপাশি, ভিসা স্ট্যাটাস চেক করার নিয়ম, বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার উপায় ইত্যাদি অনেকেই জানেন না।

তাই, পাসপোর্ট সেবা ওয়েবসাইটে পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত এসব তথ্য প্রকাশ করা হয়।

আমাদের সম্পর্কে

Passport Seba একটি অরাজনৈতিক এবং ব্যক্তিগত ব্লগ ওয়েবসাইট। এই ওয়েবসাইটের সাথে সরকারি কোনো প্রতিষ্ঠান বা ওয়েবসাইটের সম্পর্ক নেই। আমরা কোনো প্রকার সরকারি সেবা দেইনা। তাই, পাসপোর্ট সেবা ওয়েবসাইটকে সরকারি ওয়েবসাইট ভেবে বিভ্রান্ত হবেননা।

পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত সমস্যার সমাধান ব্লগ পোস্ট আকারে প্রকাশ করাই আমাদের মূল কাজ। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ পাসপোর্ট আবেদন করা থেকে শুরু থেকে পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত সকল তথ্য যেন হাতের নাগালে পায় এই উদ্দেশ্যে আমরা কাজ করি।

আমাদের লক্ষ্য

পাসপোর্ট সেবা ওয়েবসাইটের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত তথ্য সহজলভ্য করে তোলাই আমাদের মূল লক্ষ্য। দেশ এবং দেশের বাইরের বাংলা ভাষাভাষীর মানুষ গুগল সার্চ করে যেন পাসপোর্ট ও ভিসা সম্পর্কিত তথ্য হাতের নাগালে পায় এই উদ্দেশ্যে আমাদের কাজ করে যাওয়া।

গুগল সার্চ করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন কিংবা সরাসরি passportseba.com লিখে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। যেকোনো সমস্যার কথা জানাতে, অভিযোগ করতে Contact Us পেজটি ভিজিট করুন।