রোমানিয়া ভিসা স্ট্যাটাস চেক করে আপনার ভিসা রেডি হয়েছে কিনা জেনে নিতে পারবেন। পাসপোর্ট নাম্বার দিয়ে কীভাবে রোমানিয়ার ভিসা চেক করতে হয় জানতে পারবেন এই পোস্টে।
রোমানিয়া ভিসা চেক করতে পাসপোর্ট নাম্বার এবং ভিসা আবেদনে থাকা স্টিকার নাম্বার প্রয়োজন হবে। তাহলে, Romania Ministry of Foreign Affairs ওয়েবসাইট ভিজিট করে স্টিকার নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন। বিস্তারিত পদ্ধতি জানতে শেষ অব্দি পড়ুন।
এই পোস্টের বিষয়বস্তু
পাসপোর্ট নাম্বার দিয়ে রোমানিয়া ভিসা চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে রোমানিয়া ভিসা রেডি হয়েছে কিনা চেক করতে https://eviza.mae.ro/CheckVisaSticker এই লিংকে ভিজিট করুন বা লিংকটি কপি করে ব্রাউজারে পেস্ট করে এন্টার করুন। এরপর, প্রথম ঘরে ভিসা আবেদনে থাকা স্টিকার নাম্বারটি লিখুন। দ্বিতীয় ঘরে পাসপোর্ট নাম্বার লিখুন এবং Check your visa sticker বাটনে ক্লিক করুন।

এই পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই শুধুমাত্র পাসপোর্ট নাম্বার এবং ভিসা স্টিকার নাম্বার দিয়ে ভিসা তৈরি হয়েছে কিনা জেনে নিতে পারবেন।
আরও সহজভাবে পদ্ধতিটি বুঝতে চাইলে নিচের তালিকাটি দেখুন —
- শুরুতেই ভিজিট করুন https://eviza.mae.ro/CheckVisaSticker এই ওয়েবসাইট।
- এখানে একটি ফরম দেখতে পারবেন। প্রথম ঘরে ভিসা আবেদনে থাকা স্টিকার নাম্বারটি লিখুন।
- দ্বিতীয় ঘরে আপনার পাসপোর্ট নাম্বার লিখুন। যে পাসপোর্ট দিয়ে ভিসা আবেদন করা হয়েছে সেটির নাম্বার লিখতে হবে।
- এরপর, Check your visa sticker বাটনে ক্লিক করুন।
তাহলেই Romania Visa Check করতে পারবেন এবং আপনার ভিসা রেডি হয়েছে কিনা জানতে পারবেন। ভিসা চেক করলে বিভিন্ন স্ট্যাটাস দেখতে পারবেন। এই পদ্ধতি অনুসরণ করলে ঘরে বসেই ভিসা স্ট্যাটাস জানতে পারবেন। এজন্য আলাদা করে এম্বাসিতে যেতে হবেনা।
রোমানিয়া ভিসা পেতে কতদিন সময় লাগে
রোমানিয়া ভিসা পেতে সাধারণত এক মাসের মতো সময় লাগে। ভিসা আবেদন সঠিকভাবে করা হলে, যাচাই প্রক্রিয়া শুরু হয়। এই সময়টা সাধারণত এক মাস হয়ে থাকে। অনেক সময় এর আগেও ভিসা আবেদন অনুমোদন হয়ে ভিসা প্রিন্ট করা হয়ে থাকে। তবে, ভিসা এম্বাসির ব্যস্ততার উপর নির্ভর করে সময় কম লাগবে নাকি বেশি লাগবে।
তবে, ভিসা আবেদন করার পূর্বে ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হয়। যারা কাজের উদ্দেশ্যে রোমানিয়া যেতে চান, তাদের ভিসা আবেদন করার সময় ওয়ার্ক পারমিট প্রয়োজন হয়। এই ওয়ার্ক পারমিট সংগ্রহ করা হলে ভিসা আবেদন করার পর অতি দ্রুত ভিসা তৈরি হয়ে যায়।
ওয়ার্ক পারমিট সংগ্রহ করা থেকে শুরু করে ভিসা আবেদন করার জন্য সরাসরি দূতাবাসে যোগাযোগ করুন। দালালের সহযোগিতা নিয়ে ভিসা আবেদন করতে যাবেন না। এতে করে আর্থিক ক্ষতি হতে পারে।
এছাড়াও পড়ুন —
- পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম
- পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করার নিয়ম
- পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার নিয়ম
রোমানিয়া ওয়ার্ক পারমিট স্ট্যাটাস চেক
রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করলে https://eviza.mae.ro/CheckVisaSticker এই লিংকে ভিজিট করে ভিসা আবেদনের উপর থাকা স্টিকার নাম্বার এবং দ্বিতীয় ঘরে পাসপোর্ট নাম্বার লিখে ভিসা রেডি হয়েছে কিনা চেক করতে পারবেন।
যেকোনো ওয়ার্ক পারমিট ভিসা রেডি হয়েছে কিনা জানার জন্য এই পদ্ধতি অবলম্বন করা যাবে। ভিসা হয়েছে কিনা জানার জন্য এম্বাসি যেতে হবেনা। ঘরে বসে, অনলাইনে নিজেই নিজের ভিসা যাচাই করতে পারবেন।
শেষ কথা
রোমানিয়া ভিসা পাসপোর্ট নাম্বার দিয়ে কীভাবে চেক করতে হয় সেটি দেখানো হয়েছে এই পোস্টে। স্টিকার নাম্বার দিয়ে রোমানিয়া ভিসা চেক করার নিয়ম জানতে পারবেন এখানে। মনোযোগ দিয়ে পোস্টটি পড়ে একই পদ্ধতি অবলম্বন করলে আপনার ভিসা স্ট্যাটাস জানতে পারবেন।
FAQ
রোমানিয়া ভিসা হয়েছে কিনা চেক করবো কিভাবে?
রোমানিয়া ভিসা আবেদন করার পর ভিসা তৈরি হয়েছে কিনা জানতে চাইলে https://eviza.mae.ro/CheckVisaSticker এই লিংকে ভিজিট করুন। স্টিকার নাম্বার ও পাসপোর্ট নাম্বার এন্টার করে Visa Check করতে পারবেন।
রোমানিয়া ভিসা চেক করতে কত টাকা লাগে?
রোমানিয়া ভিসা চেক করতে কোনো টাকা লাগেনা। ঘরে বসে আপনার মোবাইল দিয়েই ভিসা স্ট্যাটাস চেক করতে পারবেন।
রোমানিয়া ভিসা পেতে কতদিন সময় লাগে?
রোমানিয়া ভিসা পেতে ৩০ দিনের মতো সময় লাগতে পারে। তবে, অনেক জটিলতার কারণে এই সময় আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। অনেক সময় এর থেকেও দ্রুত সময়ে ভিসা পাওয়া যায়।
রোমানিয়া ভিসা অনুমোদন হয়েছে কিনা কিভাবে বুঝব?
রোমানিয়া ভিসা অনুমোদন হয়েছে কিনা বুঝার জন্য ভিসা স্ট্যাটাস চেক করতে হবে। https://eviza.mae.ro/CheckVisaSticker এই ওয়েবসাইট ভিজিট করে স্টিকার নাম্বার ও পাসপোর্ট নাম্বার লিখে চেক করার পর জানতে পারবেন।
রোমানিয়া যেতে কত টাকা লাগে ২০২৫?
রোমানিয়া যেতে কত টাকা লাগবে তা নির্ভর করবে আপনি কোন মাধ্যমে ভিসা আবেদন করছেন। টাকার পরিমাণ ৫ লক্ষ থেকে ১০ লক্ষ বা তার অধিক হতে পারে।
রোমানিয়ায় ওয়ার্ক পারমিট পেতে কতদিন লাগে?
রোমানিয়ায় ওয়ার্ক পারমিট আবেদন করার পর সাধারণত ৩০ দিনের মতো সময় লাগে। এই সময়ের মাঝে সকল তথ্য যাচাই করে তবেই ওয়ার্ক পারমিট দেয়া হয়। এই ওয়ার্ক পারমিট পাওয়ার পর ভিসা আবেদন করতে পারবেন।
রোমানিয়া ওয়ার্ক ভিসা কি বাংলাদেশের জন্য উন্মুক্ত?
রোমানিয়া থেকে অনেক সময় বাংলাদেশে ওয়ার্ক পারমিট দেয়া হয়। রোমানিয়া দূতাবাসে যোগাযোগ করে বর্তমানে ওয়ার্ক পারমিট দেয়া হচ্ছে কিনা জেনে নিতে পারবেন।





