পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার নিয়ম

দুবাই ভিসা চেক করতে চাচ্ছেন কিন্তু কীভাবে ভিসা চেক করতে হয় জানেন না? পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা স্ট্যাটাস চেক করার পদ্ধতি জানতে পারবেন এখানে।

দুবাই টুরিস্ট ভিসা/ওয়ার্ক পারমিট ভিসা/ইত্যাদি অন্য কোনো ভিসার জন্য আবেদন করলে উক্ত আবেদনটি অনুমোদন হয়েছে কিনা বা ভিসা আবেদনটি কোন অবস্থায় আছে তা জানার দরকার পড়ে। কেমন হয় যদি আপনি ঘরে বসেই ভিসা স্ট্যাটাস চেক করতে পারেন?

কিভাবে ঘরে বসে আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে দুবাই ভিসা ট্র্যাকিং করতে হয় এবং ভিসা রেডি হয়েছে কিনা জেনে নিতে হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই পোস্টে। চলুন, আরও বিস্তারিত জেনে নেয়া যাক।

দুবাই ভিসা চেক করার নিয়ম

দুবাই ভিসা চেক করতে https://smartservices.icp.gov.ae/echannels/web/client/default.html#/fileValidity এই লিংকে ভিজিট করুন বা কপি করে ব্রাউজারে পেস্ট করে এন্টার করুন। এরপর, Search By লেখার নিচে Passport Information সিলেক্ট করুন।

Select the Type লেখার নিচে Visa সিলেক্ট করুন। অতঃপর, নিচের সেকশনে প্রথম ঘরে পাসপোর্ট নাম্বার লিখুন এবং দ্বিতীয় ঘরে পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণের তারিখ লিখুন/সিলেক্ট করুন। Nationality সিলেক্ট করুন এবং ক্যাপচা পূরণ করে Search বাটনে ক্লিক করুন।

এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো ব্যক্তির দুবাই ভিসা আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং ভিসা অনুমোদন হয়েছে কিনা জেনে নিতে পারবেন। আরও বিস্তারিত পদ্ধতি নিচে ছবিসহ উল্লেখ করে দেয়া হয়েছে। চলুন, জেনে নেয়া যাক।

পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক

পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণের তারিখ সিলেক্ট করেই দুবাই ভিসা আবেদন স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আপনার ভিসা আবেদন অনুমোদন হয়েছে নাকি রিজেক্ট হয়েছে জানতে পারবেন। নিচে বিস্তারিত পদ্ধতি আলোচনা করা হয়েছে।

// ওয়েবসাইট ভিজিট

শুধুমাত্র পাসপোর্টের তথ্য Dubai Visa Check করতে ভিজিট করুন https://smartservices.icp.gov.ae/echannels/web/client/default.html#/fileValidity এই লিংকে। অথবা, লিংকটি কপি করে ব্রাউজারে পেস্ট করে এন্টার করুন। তাহলে, ভিসা চেক করার ওয়েবসাইটে নিয়ে যাবে।

// তথ্য পূরণ

ওয়েবসাইটে ভিজিট করার পর Search By লেখার নিচে Passport Information অপশনটি সিলেক্ট করুন। Search By লেখার নিচে থেকে Visa অপশনটি সিলেক্ট করুন।

দুবাই ভিসা স্ট্যাটাস চেক

এরপর, নিচের সেকশনে প্রথম ঘরে আপনার পাসপোর্ট নাম্বারটি লিখুন। দ্বিতীয় ঘরে পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণের তারিখ লিখুন বা পাশে থাকা ক্যালেন্ডার আইকনে ক্লিক করে মেয়াদ উত্তীর্ণের তারিখ সিলেক্ট করুন।তারপর, Nationality বাংলাদেশ সিলেক্ট করুন।

দুবাই ভিসা হয়েছে কিনা চেক

// ভিসা চেক

তথ্যগুলো সঠিকভাবে পূরণ করা হলে নিচে একটি ক্যাপচা অপশন পাবেন। ক্যাপচা অটোমেটিক সল্ভ হয়ে যেতে পারে। না হলে, বক্স আইকনে একবার ক্লিক করুন। তাহলে, কয়েক সেকেন্ডের মাঝে ক্যাপচা সল্ভ হয়ে যাবে অটোমেটিক। তারপর, নিচে থাকা Search বাটনে ক্লিক করুন।

পাসপোর্ট দিয়ে দুবাই ভিসা চেক

সার্চ বাটনে ক্লিক করলে আপনার ভিসা তথ্য দেখতে পারবেন। অর্থাৎ, আপনার ভিসা আবেদনের স্ট্যাটাস জানতে পারবেন। ভিসা আবেদনটি অনুমোদন হয়েছে কিনা, ভিসা প্রিন্ট হয়েছে কিনা, ডিসপ্যাচ হয়েছে কিনা ইত্যাদি তথ্য দেখতে পারবেন।

এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো ব্যক্তির দুবাই ভিসা আবেদনের স্ট্যাটাস যাচাই করে উক্ত ভিসা আবেদন অনুমোদন হয়েছে কিনা জেনে নিতে পারবেন।

এছাড়াও পড়ুন —

শেষ কথা

পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার নিয়ম দেখানো হয়েছে এই পোস্টে। যারা দুবাই ভিসার জন্য আবেদন করেছেন কিন্তু এখনো ভিসা স্ট্যাটাস জানেন না, তারা ঘরে বসেই ভিসা চেক করতে পারবেন। আপনার ভিসা অনুমোদন হয়েছে কিনা, প্রিন্ট হয়েছে কিনা এবং ডিসপ্যাচ হয়েছে কিনা জানতে পারবেন।

FAQ

দুবাই ভিসা হয়েছে কিনা চেক করবো কিভাবে?

দুবাই ভিসা রেডি হয়েছে কিনা চেক করতে ভিজিট করুন https://smartservices.icp.gov.ae/echannels/web/client/default.html#/fileValidity এই ওয়েবসাইট। এরপর, Passport Information এবং Visa সিলেক্ট করে পাসপোর্টের তথ্য পূরণ করুন এবং ক্যাপচা পূরণ করে Search করুন।

পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা স্ট্যাটাস চেক করা যাবে?

হ্যাঁ, শুধুমাত্র পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণের তারিখ জানা থাকলেই দুবাই ভিসা আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আপনার পাসপোর্ট রেডি হয়েছে কিনা জেনে নিতে পারবেন।

ভিসা অনুমোদন হয়েছে কিনা কিভাবে বুঝবো?

ভিসা চেক করার পর যদি স্ট্যাটাস Approved/Dispatched বা অন্য স্ট্যাটাস দেখেন যার অর্থ অনুমোদন বোঝায়, তাহলে বুঝতে হবে আপনার পাসপোর্ট অনুমোদন হয়েছে।

দুবাই ভিসা কবে খুলবে?

দুবাই ভিসা কিছুদিন আগে বন্ধ করে দেয়া হয়েছে। বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের জন্য এই ভিসা বন্ধ করা হয়েছে। বাংলাদেশ থেকে চেষ্টা করা হচ্ছে এই ভিসা খুলে নেয়ার জন্য। আশা করা যাচ্ছে শীঘ্রই এই ভিসা চালু হবে।

দুবাই ভিসার জন্য কি কি টেস্ট করতে হয়?

দুবাই ভিসা আবেদন করার জন্য মেডিকেল টেস্ট করতে হয়। মেডিকেল টেস্ট করার সময় বিভিন্ন রোগের পরীক্ষা করা হয়। মেডিকেল রিপোর্ট FIT আসলে ভিসা পাবেন।

মেডিকেল টেস্ট ছাড়া কি দুবাই যাওয়া যায়?

ওয়ার্ক পারমিট ভিসায় দুবাই যেতে চাইলে অবশ্যই মেডিকেল চেকআপ করতে হবে এবং মেডিকেল টেস্ট রিপোর্ট FIT আসতে হবে। তবে, ট্রাভেল ভিসায় দুবাই যেতে চাইলে মেডিকেল টেস্ট করতে হবেনা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *