ই পাসপোর্ট আবেদন বাতিল করার নিয়ম ২০২৫

ই পাসপোর্ট আবেদন করেছেন কিন্তু তথ্য ভুল দিয়েছেন? ই পাসপোর্ট আবেদন বাতিল করার মাধ্যমে উক্ত আবেদন বাতিল করে আবারও নতুন করে আবেদন করতে পারবেন সঠিক তথ্য দিয়ে।

ই পাসপোর্ট আবেদন করার সময় যদি ভুল তথ্য দিয়ে থাকেন, তাহলে সেটি সংশোধন করতে পারবেন না। এজন্য নতুন করে আবেদন করতে হবে। নতুন করে আবেদন করতে চাইলে পুরাতন আবেদনটি বাতিল করতে হবে।

কীভাবে পাসপোর্ট আবেদন বাতিল করতে হয় এবং বাতিল করার জন্য কীভাবে দরখাস্ত লিখতে হয় সেটি জানতে পারবেন এই পোস্টে। শেষ অব্দি পড়ুন।

ই পাসপোর্ট আবেদন বাতিল করার নিয়ম

ই পাসপোর্ট আবেদন বাতিল করতে চাইলে আঞ্চলিক পাসপোর্ট অফিস বরাবর একটি দরখাস্ত লিখতে হবে। উক্ত দরখাস্তে পাসপোর্ট আবেদন কপিতে থাকা Online Registration ID বা Application ID এবং জন্ম তারিখ সহ অন্যান্য তথ্য যুক্ত করতে হবে। এরপর, দরখাস্ত সাবমিট করা হলে আবেদনটি বাতিল করা হবে।

পাসপোর্ট আবেদন করার পর যত দ্রুত সময়ে পারা যায় আবেদনটি বাতিল করতে হবে। নয়তো, পাসপোর্ট ভুল তথ্য দিয়েই রেডি হতে পারে কিংবা পাসপোর্ট আবেদনটি বাতিল হতে পারে। তবে, সেটি সময়সাপেক্ষ বিষয়। তাই, দ্রুত সময়ে পাসপোর্ট করতে চাইলে এবং আবেদনের সময় ভুল তথ্য দিয়ে থাকলে আবেদন বাতিল করাই সেরা পদ্ধতি।

ই পাসপোর্ট আবেদন বাতিলের দরখাস্ত

ই পাসপোর্ট আবেদনটি বাতিল করতে একটি দরখাস্ত লিখুন এবং সেটি আপনার জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা দিন। আবেদন বাতিল করার জন্য যেভাবে দরখাস্ত লিখতে হবে তা নিচে নমুনা আকারে উল্লেখ করে দেয়া হয়েছে।

তারিখ: ……………………….
বরাবর,
সহকারী পরিচালক
আঞ্চলিক পাসপোর্ট অফিস
……………………………………………………………….

বিষয়: ই-পাসপোর্ট আবেদন বাতিল প্রসঙ্গে।

জনাব, বিনীত নিবেদন এই যে, আমি ……………………………………., পিতা: ……………………………….। আমি গত ………………………………….. তারিখে ই-পাসপোর্টের জন্য একটি আবেদন জমা দিয়েছি, যার Online Registration ID: …………………………………………..। কিন্তু আবেদনটিতে আমার ………………………………………………….. অনিচ্ছাকৃত ভুল হওয়ায় আমি আবেদনটি বাতিল করতে চাই, যাতে আমি পুনরায় নির্ভুলভাবে আবেদন করতে পারি।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, আমার পরিস্থিতি বিবেচনা করে পূর্বের আবেদনটি বাতিল করার অনুমতি প্রদান করলে বিশেষভাবে কৃতজ্ঞ থাকব।

বিনীত নিবেদক,

নাম: ……………………………………………..
ঠিকানা: ………………………………………….
মোবাইল: ……………………………………..

উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে একটি আবেদনপত্র লিখে সেটি আপনার নিকটস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। তাহলে, আবেদনটি বাতিল হবে এবং আবারও নতুন করে আবেদন করতে পারবেন।

এছাড়াও পড়ুন — ই পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম

ই পাসপোর্ট আবেদন বাতিল দরখাস্ত pdf

ই পাসপোর্ট আবেদন বাতিল করার দরখাস্ত লেখার নিয়ম উপরে উল্লেখ করে দেয়া হয়েছে। এটি অনুসরণ করে নিজের হাতে একটি দরখাস্ত লিখতে পারেন। কিংবা, নিচে সংযুক্ত ফাইলটি Download বাটনে ক্লিক করে ডাউনলোড করুন। এরপর, প্রিন্টার দিয়ে প্রিন্ট করে নিয়ে সেটিতে আপনার তথ্য যুক্ত করে আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা দিন।

এই ফাইলটি প্রিন্টার দিয়ে প্রিন্ট করে নিতে হবে। এরপর, ফাঁকা জায়গাগুলোতে আপনার তথ্য লিখতে হবে। অতঃপর, পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। তবে, পাসপোর্ট আবেদন করার পর যত দ্রুত সময়ে পারা যায়, তত দ্রুত আবেদন পত্র জমা দিতে হবে। তাহলে পাসপোর্ট আবেদনটি বাতিল করতে পারবেন সহজেই।

ই পাসপোর্ট আবেদন সংশোধন করার নিয়ম

ই পাসপোর্ট আবেদন করার পর তথ্যে ভুল থাকলে সেই আবেদনটি সংশোধন করার কোনো সুযোগ নেই। আপনি যদি ভুল তথ্য সংশোধন করতে চান, তাহলে উক্ত আবেদনটি বাতিল করে আবারও নতুন করে পাসপোর্ট আবেদন করতে হবে। আবেদন বাতিল করতে চাইলে দরখাস্ত লিখে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে।

উপরে উল্লেখ করে দেয়া পদ্ধতি অনুসরণ করে একটি আবেদন পত্র লিখুন আপনার পাসপোর্ট আবেদনের তথ্য দিয়ে। এরপর, সেটি আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা দিন।

শেষ কথা

ই পাসপোর্ট আবেদন করার সময় ভুল তথ্য দিয়ে আবেদন করলে সেটি কিভাবে সংশোধন করতে হবে, অর্থাৎ কিভাবে পাসপোর্ট আবেদন বাতিল করে আবারও নতুন করে আবেদন করতে পারবেন সেটি এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পোস্টটি শেষ অব্দি পড়লে সহজেই উক্ত সমস্যাটির সমাধান করতে পারবেন।

FAQ

পাসপোর্ট আবেদন বাতিল করলে আবারও পাসপোর্ট ফি দিতে হবে?

অনলাইন পেমেন্টের ক্ষেত্রে পাসপোর্ট আবেদন বাতিল করলে আবারও আবেদন করার সময় নতুন করে ফি দিতে হবে। তবে, এ চালান পদ্ধতি ব্যবহার করে বা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে আবেদন বাতিল করলেও নতুন করে আবেদন করার সময় সেই চালান ব্যবহার করতে পারবেন এবং নতুন করে ফি দিতে হবেনা। তবে, এই চালানের মেয়াদ থাকে ৬ মাস। এই সময়ের মাঝে আবারও আবেদন করতে হবে।

পাসপোর্ট আবেদন বাতিল করতে কত টাকা লাগে?

ই পাসপোর্ট আবেদন করার পর কোনো কারণে আবেদন বাতিল করতে চাইলে কোনো টাকা লাগবেনা। ফ্রিতে আবেদনটি বাতিল করতে পারবেন।

পাসপোর্ট আবেদন বাতিলের দরখাস্ত কোথায় জমা দিবো?

পাসপোর্ট আবেদন বাতিলের দরখাস্ত আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। আপনার জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে আবেদনটি জমা দিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *