ই পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম | E Passport Status Check

ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করার মাধ্যমে আপনার পাসপোর্ট রেডি হয়েছে কিনা জানতে পারবেন। পাসপোর্ট আবেদন করার পর ঘরে বসেই স্ট্যাটাস চেক করতে পারবেন।

ই পাসপোর্টের জন্য আবেদন করার পর বায়োমেট্রিক তথ্য দিতে হয়। এরপর, পাসপোর্ট ডেলিভারির ধরনের উপর ভিত্তি করে কতদিনের মাঝে পাসপোর্ট পাওয়া যাবে তা নির্ভর করে। সুপার এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে ২ দিন, এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে ৭-১০ দিন এবং রেগুলার ডেলিভারির ক্ষেত্রে ১৫-২১ দিন অব্দি সময় লাগে।

বায়োমেট্রিক তথ্য দেয়ার পর আপনার পাসপোর্ট রেডি হয়েছে কিনা জানতে E Passport Status Check করতে পারেন। বিস্তারিত পদ্ধতি জানতে পারবেন এই পোস্টে।

ই পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম

ই পাসপোর্ট হয়েছে কিনা জানতে ভিজিট করুন epassport.gov.bd/authorization/application-status এই ওয়েবসাইট। এরপর, পাসপোর্ট আবেদনের কপিতে থাকা Online Registration ID বা Application ID লিখুন। এরপর, জন্ম তারিখ (DD-MM-YYYY) সিলেক্ট করুন। ক্যাপচা পূরণ করে Check বাটনে ক্লিক করুন।

E Passport Check Online

এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো ব্যক্তির পাসপোর্ট আবেদনের কপিতে থাকা তথ্য দিয়ে তার পাসপোর্ট রেডি হয়েছে কিনা জানতে পারবেন। রেডি না হলে পেন্ডিং দেখতে পারবেন। রেডি হলে সেটিও দেখতে পারবেন। পাসপোর্ট স্ট্যাটাসগুলোর মানে কী তা পোস্টের শেষের দিকে দেয়া রয়েছে।

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট রেডি হয়েছে কিনা চেক করা যায়না। পাসপোর্ট আবেদন করার পর পাসপোর্ট রেডি না হওয়া অব্দি আপনাকে পাসপোর্ট নাম্বার দেয়া হবেনা। পাসপোর্ট রিনিউ আবেদন করলেও পূর্বের পাসপোর্ট নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন না।

পাসপোর্ট আবেদন করলে বা পাসপোর্ট রিনিউ আবেদন করলে আবেদন কপিতে থাকা OID বা Application ID এবং জন্ম তারিখ দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। এজন্য, epassport.gov.bd/authorization/application-status এই লিংকে ভিজিট করে চেক করতে হবে।

SMS এর মাধ্যমে পাসপোর্ট চেক

এসএমএস এর মাধ্যমে পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে মোবাইলের ম্যাসেজ অপশন ওপেন করুন। এরপর, টাইপ করুন START EPP Application ID এবং ম্যাসেজটি সেন্ড করুন 16445 নাম্বারে। এখানে, Application ID লেখার জায়গায় আপনার আবেদন কপি থেকে আইডি নাম্বারটি লিখতে হবে।

উদাহরণ – START EPP 123456789 এভাবে এসএমএস লিখে 16445 নাম্বারে সেন্ড করতে হবে।

এসএমএস সেন্ড করে পাসপোর্ট স্ট্যাটাস জানতে চাইলে যে সিম থেকে এসএমএস করবেন, সেই সিমে ব্যালেন্স থাকতে হবে। প্রতিটি এসএমএস সেন্ড করার জন্য ২.৪৪ টাকা চার্জ করা হয়। তাই, এই পরিমাণ বা তার থেকে বেশি টাকা সিমে থাকলে এসএমএস সেন্ড হবে। ফিরতি ম্যাসেজে স্ট্যাটাস জানিয়ে দেয়া হবে।

এছাড়াও পড়ুন —

ই পাসপোর্ট স্ট্যাটাস অর্থ

ই পাসপোর্ট অনলাইনে চেক করার পর বিভিন্ন স্ট্যাটাস দেখা যায়। একেকটি স্ট্যাটাস এর একেক অর্থ রয়েছে। পাসপোর্ট স্ট্যাটাসগুলো অর্থ কী তা অনেকেই বুঝেন না। তাই, নিচের টেবিলে পাসপোর্ট স্ট্যাটাসগুলোর অর্থ উল্লেখ করে দেয়া হয়েছে। আপনার পাসপোর্ট স্ট্যাটাসের অর্থ কী তা এখানে মিলিয়ে দেখতে পারেন।

পাসপোর্ট স্ট্যাটাসস্ট্যাটাসের অর্থ
Payment Verification Result- Name Mismatchআপনার আবেদনের ফর্মে যে নামটি দিয়েছেন, টাকা জমার চালানে থাকা নামের সাথে তা মেলেনি।
Your Application is pending on payment investigation (Amount mismatch or Reference number mismatch)জমা দেওয়া অর্থের পরিমাণ বা রেফারেন্স নম্বরে অমিল থাকায় আপনার আবেদনটি পেমেন্ট সংক্রান্ত তদন্তের জন্য অপেক্ষমাণ আছে।
Pending of Assistant Director/ Deputy Director Approvalআপনার আবেদনটি এখন সহকারী অথবা উপ-পরিচালকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
Pending for Backend Verificationআপনার দেওয়া সমস্ত তথ্যাদি পেছনের সিস্টেম থেকে বিস্তারিতভাবে নিরীক্ষা করা হচ্ছে।
Pending for Passport Personalizationআপনার পাসপোর্টে ব্যক্তিগত বিবরণ, যেমন ছবি ও অন্যান্য তথ্য, সন্নিবেশ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
In Printer Queueআপনার পাসপোর্টটি ছাপানোর জন্য সারিবদ্ধভাবে রাখা হয়েছে এবং শিগগিরই ছাপার কাজ শুরু হবে।
Printing Succeededআপনার পাসপোর্টটি সফলভাবে প্রিন্ট করা হয়ে গেছে।
QC Succeed, Ready for Dispatchমান যাচাই সফলভাবে সম্পন্ন হয়েছে, পাসপোর্টটি এখন প্রেরণের জন্য তৈরি।
Passport Shippedআপনার পাসপোর্টটি আঞ্চলিক পাসপোর্ট অফিসের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
Passport is ready for Issuanceআপনার পাসপোর্ট সংগ্রহের জন্য প্রস্তুত। আপনি ডেলিভারি স্লিপ জমা দিয়ে অফিস থেকে এটি গ্রহণ করতে পারেন।

ই পাসপোর্ট আবেদন করার পর বায়োমেট্রিক তথ্য প্রদানের পর থেকে পাসপোর্ট রেডি হয়েছে কিনা চেক করলে বিভিন্ন স্ট্যাটাস দেখতে পারবেন। সবগুলো স্ট্যাটাসের অর্থ উপরোক্ত টেবিলে দেয়া হয়েছে। সবশেষে Passport is ready for issuance দেখাবে। এই স্ট্যাটাস আসলে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।

শেষ কথা

ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করার পদ্ধতি শেয়ার করা হয়েছে এই পোস্টে। পাসপোর্ট আবেদন করার পর রেডি হয়েছে কিনা জানতে স্ট্যাটাস চেক করতে হয়। এসএমএস এর মাধ্যমে এবং অনলাইনে কিংবা E Passport check করতে হয় সেটি জানতে পারবেন পোস্টটি সম্পূর্ণ পড়লে।

FAQ

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করবো কিভাবে?

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করা যায়না। OID বা Application ID এবং জন্ম তারিখ দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন।

ই পাসপোর্ট চেক করার ওয়েবসাইট কোনটি?

ই পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে epassport.gov.bd/authorization/application-status এই ওয়েবসাইট ভিজিট করতে হবে।

পাসপোর্ট আবেদন করার পর কতদিন পর পাওয়া যায়?

পাসপোর্ট আবেদনের পর বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হয়। এরপর, রেগুলার/এক্সপ্রেস/সুপার এক্সপ্রেস ডেলিভারির উপর ভিত্তি করে ভিন্ন সময় লাগে পাসপোর্ট রেডি হতে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *