ই পাসপোর্ট আবেদন করতে চাচ্ছেন কিন্তু পাসপোর্ট করতে কত টাকা লাগে জানেন না? পাসপোর্টের মেয়াদ এবং ডেলিভারির ধরনের উপর ভিত্তি করে পাসপোর্ট ফি কমবেশি হয়ে থাকে।
৫ বছর মেয়াদি পাসপোর্ট ফি ৪,০২৫ টাকা থেকে ১২,০৭৫ টাকা অব্দি হয়। আবার, ১০ বছর মেয়াদি পাসপোর্ট ফি ৫,৭৫০ টাকা থেকে ১৩,৮০০ টাকা অব্দি হয়ে থাকে। পাসপোর্টের মেয়াদ, পাসপোর্টের পৃষ্ঠা সংখ্যা এবং ডেলিভারির ধরনের উপর ভিত্তি করে ফি এর পরিমাণ কমবেশি হয়।
ই পাসপোর্ট আবেদন করতে কত টাকা ফি দিতে হয় তা আরও বিস্তারিত জানতে শেষ অব্দি পড়ুন।
এই পোস্টের বিষয়বস্তু
ই পাসপোর্ট করতে কত টাকা লাগে
ই পাসপোর্ট করতে পাসপোর্টের মেয়াদ, পাসপোর্টের পেজ সংখ্যা এবং পাসপোর্টের ডেলিভারির ধরনের উপর ভিত্তি করে ফি এর পরিমাণ কমবেশি হয়। ৫ বছর এবং ১০ বছর মেয়াদের পাসপোর্টের জন্য আবেদন করা যায়। আবার, ৪৮ পৃষ্ঠা এবং ৬৪ পৃষ্ঠার পাসপোর্টের জন্য আবেদন করা যায়।
এছাড়া, পাসপোর্ট আবেদন করার সময় তিন ধরনের ডেলিভারি মাধ্যম থেকে যেকোনো একটি বেঁছে নিয়ে পাসপোর্ট নিতে পারবেন। এগুলো হচ্ছে – রেগুলার ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি।
রেগুলার ডেলিভারির ক্ষেত্রে ১৫-২১ দিন পর্যন্ত সময় লাগবে পাসপোর্ট পেতে। বায়োমেট্রিক তথ্য প্রদানের দিন থেকে ১৫/২১ দিনের মাঝে পাসপোর্ট হাতে পারবেন। এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে ৭ দিন থেকে ১০ দিনের মাঝে পাসপোর্ট পেয়ে যাবেন। অপরদিকে, সুপার এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে ২ দিন সময় লাগে।
৫ বছর মেয়াদের পাসপোর্ট করতে কত টাকা লাগে
৫ বছর মেয়াদের ই পাসপোর্ট আবেদন করতে ৪,০২৫ টাকা থেকে শুরু করে ১২,০৭৫ টাকা পর্যন্ত লাগতে পারে। পাস্পরের পৃষ্ঠা সংখ্যা এবং ডেলিভারির ধরনের উপর ভিত্তি করে পাসপোর্ট আবেদন ফি কমবেশি হয়।
৫ বছর মেয়াদের ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট রেগুলার ডেলিভারির ক্ষেত্রে ৪,০২৫ টাকা, এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে ৬,৩২৫ টাকা এবং সুপার এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে ৮,৬২৫ টাকা লাগে।
অপরদিকে, ৫ বছর মেয়াদের ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট রেগুলার ডেলিভারিতে নিলে ৬,৩২৫ টাকা, এক্সপ্রেস ডেলিভারিতে ৮,৬২৫ টাকা এবং সুপার এক্সপ্রেস ডেলিভারিতে নিলে ১২,০৭৫ টাকা লাগে। নিচে একটি টেবিলের মাধ্যমে ৫ বছর মেয়াদের পাসপোর্ট ফি পৃষ্ঠা সংখ্যা এবং ডেলিভারির ধরনের উপর ভিত্তি করে কত টাকা হয় তা দেখানো হয়েছে।
| পাসপোর্টের মেয়াদ | পৃষ্ঠা সংখ্যা | ডেলিভারির ধরণ | পাসপোর্ট ফি |
| ৫ বছর | ৪৮ পৃষ্ঠা | রেগুলার ডেলিভারি | ৪,০২৫ টাকা |
| ৫ বছর | ৪৮ পৃষ্ঠা | এক্সপ্রেস ডেলিভারি | ৬,৩২৫ টাকা |
| ৫ বছর | ৪৮ পৃষ্ঠা | সুপার এক্সপ্রেস ডেলিভারি | ৮,৬২৫ টাকা |
| ৫ বছর | ৬৪ পৃষ্ঠা | রেগুলার ডেলিভারি | ৬,৩২৫ টাকা |
| ৫ বছর | ৬৪ পৃষ্ঠা | এক্সপ্রেস ডেলিভারি | ৮,৬২৫ টাকা |
| ৫ বছর | ৬৪ পৃষ্ঠা | সুপার এক্সপ্রেস ডেলিভারি | ১২,০৭৫ টাকা |
৫ বছর মেয়াদের পাসপোর্ট আবেদন করতে চাইলে, কত পৃষ্ঠার পাসপোর্ট আবেদন করতে চান এবং কোন মাধ্যম ব্যবহার করে ডেলিভারি নিবেন সেটি অনুযায়ী পাসপোর্ট ফি কত টাকা হবে তা উপরোক্ত টেবিল থেকে ধারণা নিতে পারবেন।
আরও পড়ুন –
১০ বছর মেয়াদের পাসপোর্ট করতে কত টাকা লাগে
১০ বছর মেয়াদের পাসপোর্ট করতে ৫,৭৫০ টাকা থেকে শুরু করে ১৩,৮০০ টাকা অব্দি লাগতে পারে। পাসপোর্টের পৃষ্ঠা সংখ্যা এবং ডেলিভারির ধরনের উপর ভিত্তি করে এই ফি এর পরিমাণ কমবেশি হয়ে থাকে।
১০ বছর মেয়াদের ৪৮ পৃষ্ঠার ই পাসপোর্ট আবেদন করতে রেগুলার ডেলিভারির ক্ষেত্রে ৫,৭৫০ টাকা, এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে ৮,০৫০ টাকা এবং সুপার এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে ১০,৩৫০ টাকা লাগবে।
অপরদিকে, ১০ বছর মেয়াদের ৬৪ পৃষ্ঠার ই পাসপোর্ট আবেদন করতে রেগুলার ডেলিভারির ক্ষেত্রে ৮,০৫০ টাকা, এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে ১০,৩৫০ টাকা এবং সুপার এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে ১৩,৮০০ টাকা ফি লাগবে।
পাসপোর্টের পাতার সংখ্যা এবং কত দিনের মাঝে পাসপোর্ট ডেলিভারি চান তার উপর ভিত্তি করে ফি কমবেশি হয়। নিচের টেবিলে ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি এর তালিকা উল্লেখ করে দেয়া হয়েছে।
| পাসপোর্টের মেয়াদ | পৃষ্ঠা সংখ্যা | ডেলিভারির ধরণ | পাসপোর্ট ফি |
| ১০ বছর | ৪৮ পৃষ্ঠা | রেগুলার ডেলিভারি | ৫,৭৫০ টাকা |
| ১০ বছর | ৪৮ পৃষ্ঠা | এক্সপ্রেস ডেলিভারি | ৮,০৫০ টাকা |
| ১০ বছর | ৪৮ পৃষ্ঠা | সুপার এক্সপ্রেস ডেলিভারি | ১০,৩৫০ টাকা |
| ১০ বছর | ৬৪ পৃষ্ঠা | রেগুলার ডেলিভারি | ৮,০৫০ টাকা |
| ১০ বছর | ৬৪ পৃষ্ঠা | এক্সপ্রেস ডেলিভারি | ১০,৩৫০ টাকা |
| ১০ বছর | ৬৪ পৃষ্ঠা | সুপার এক্সপ্রেস ডেলিভারি | ১৩,৮০০ টাকা |
ই পাসপোর্ট রিনিউ করতে কত টাকা লাগে
ই পাসপোর্ট রিনিউ করতে পাসপোর্ট আবেদন করার মতো একই পরিমাণ টাকা লাগে। অর্থাৎ, ৫ বছর মেয়াদের ৪৮ পৃষ্ঠা বা ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট আবেদন ফি এবং রিনিউ ফি একই। এক্ষেত্রে, ডেলিভারির ধরনের উপর ভিত্তি করে ফি কমবেশি হবে। তবে, পাসপোর্ট আবেদন ফি এবং পাসপোর্ট রিনিউ ফি এর মাঝে কোনো পার্থক্য নেই।
তাই, আপনি যদি পাসপোর্ট রিনিউ করতে চান, তাহলে উপরে উল্লেখ করে দেয়া ৫ বছর মেয়াদের পাসপোর্ট ফি এবং ১০ বছর মেয়াদের পাসপোর্ট আবেদন ফি এর তালিকা দেখতে পারেন।
পাসপোর্ট ফি জমা দেয়ার ব্যাংক
পাসপোর্ট ফি এ চালান পদ্ধতিতে জমা দিতে হয়। আপনি সরাসরি মোবাইল ব্যাংকিং/কার্ড/অন্য মাধ্যম ব্যবহার করেও পাসপোর্ট ফি প্রদান করতে পারবেন। তবে, এ চালান পদ্ধতিতে পাসপোর্ট ফি প্রদান করলে, কোনো কারণে পাসপোর্ট আবেদন বাতিল করলেও পরবর্তীতে আবারও আবেদন করার সময় একই চালান ব্যবহার করা যায়।
এক্ষেত্রে আলাদা করে পাসপোর্ট ফি প্রদান করতে হয়না। পাসপোর্ট আবেদন ফি জমা দিতে চাইলে নিচের তালিকায় উল্লেখ করে দেয়া ব্যাংকগুলো সহ দেশের অধিকাংশ ব্যাংক ব্যবহার করতে পারবেন।
- ব্র্যাক ব্যাংক
- সিটি ব্যাংক
- মিডল্যান্ড ব্যাংক
- ইউসিবি ব্যাংক
- ট্রাস্ট ব্যাংক
- ওয়ান ব্যাংক
- এবি ব্যাংক
- ঢাকা ব্যাংক এবং
- ডিবিবিএল ব্যাংক
- প্রিমিয়ার ব্যাংক
- ইবিএল ব্যাংক
- ব্যাংক এশিয়া
শেষ কথা
ই পাসপোর্ট আবেদন করতে কত টাকা লাগে বা ই পাসপোর্ট ফি কত টাকা এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে এই পোস্টে। যারা নতুন ই পাসপোর্ট আবেদন করতে চাচ্ছেন বা পুরাতন ই পাসপোর্ট রিনিউ করতে চাচ্ছেন, তারা E Passport Fee কত টাকা তা এই পোস্ট থেকে জানতে পারবেন।
FAQ
ই পাসপোর্ট ফি কিভাবে জমা দিবো?
এ চালান পদ্ধতি ব্যবহার করে কিংবা অনলাইনে মোবাইল ব্যাংকিং/কার্ড/অন্যান্য মাধ্যম ব্যবহার করেও ই পাসপোর্ট ফি জমা দিতে পারবেন।
পাসপোর্ট আবেদন ফি এবং রিনিউ ফি কি ভিন্ন?
না, পাসপোর্ট আবেদন এবং পাসপোর্ট রিনিউ ফি এর পরিমাণ একই।



